প্রিন্ট এর তারিখঃ Aug 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2026 ইং
পুলিশ সুপার কঠোর নির্দেশনায় ধামইরহাটে পুলিশের মাদকবিরোধী অভিযান

পুলিশ সুপার কঠোর নির্দেশনায় ধামইরহাটে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৯ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার
মোঃ রাফি হোসেননওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার ৫নং আড়ানগর ইউনিয়নের বংশিবাটি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. ওবায়দুলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মানিক (২৩) ও মো. আব্দুল মান্নান (২৫)। তারা উভয়েই বংশিবাটি গ্রামের মো. ওবায়দুল ও মোছা. ফাহিমা বেগমের ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪